শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

ভূঞাপুরে প্রতিভা শিক্ষা বৃত্তি-২০২৪

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
বৃত্তি পরীক্ষা পদ্ধতি হলো একজন শিক্ষার্থীর মেধা যাচাইয়ের সর্বোত্তম শিক্ষাপদ্ধতি। তাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও যাচাইয়ে উপজেলার স্থানীয় প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের উদ্যোগে আয়োজিত হয়েছে প্রতিভা শিক্ষা বৃত্তি-২০২৪।

১৩ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০:৩০ মিনিটে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে পৌর শহরের ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ৫ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছ।
বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেছেন, প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ মির্জা মহীউদ্দিন আহমেদ, সম্মানিত উপদেষ্টা প্রভাষক আনোয়ার হোসেন তালুকদার, সম্মানিত উপদেষ্টা খাইরুজ্জামান ভূঁইয়া, সম্মানিত উপদেষ্টা সন্তোষ কুমার দত্ত, সম্মানিত উপদেষ্টা কামরুল ইসলাম সেলিম, সম্মানিত উপদেষ্টা মনিরুজ্জামান তরফদার বাবু, সম্মানিত উপদেষ্টা আব্দুর রাজ্জাক,সম্মানিত উপদেষ্টা আখতার হোসেন খান, সম্মানিত উপদেষ্টা শাহ আলম সরকার, সম্মানিত উপদেষ্টা লিয়াকত আলী তালুকদার প্রমুখ।
শিক্ষার্থীদের মাঝে বৃত্তি আয়োজনে অভিভাবকগণ উচ্ছ্বাস প্রকাশ করে জানান, ছাত্র ছাত্রীদের জন্য এমন বৃত্তির ব্যবস্থা থাকলে শিক্ষার্থীদের মেধা বিকাশিত হবার সুযোগ হয়। প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের এমন আয়োজনে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা রেজওয়ানুল করিম রানা বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাই করতেই এই বৃত্তি পরীক্ষা আয়োজন করেছি। আমাদের এই বৃত্তি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকব ইনশাআল্লাহ। এতে অভিভাবক ও শিক্ষকদের ব্যাপক সাড়া ও সহযোগিতা পাচ্ছি।
প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ মির্জা মহীউদ্দিন আহমেদ বলেন, তরুণরা সারা দেশেই ভাল কিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সংগঠনের তরুণরা অত্যন্ত দক্ষ ও নিষ্ঠার সাথে প্রতি বছরই বৃত্তির আয়োজন করে যাচ্ছে। ভবিষ্যতেও আরো ভালো কিছু করবে এই প্রত্যাশা।
উল্লেখ্য, সুনামের সহিত প্রতিভা যুব ও ছাত্র সংগঠন কর্তৃক আয়োজিত প্রতিভা শিক্ষা বৃত্তি-২০২৪ পরীক্ষা বিগত ২০১৯ সাল থেকে আয়োজিত হয়ে আসছে। এবার ৪র্থ বারের মত আয়োজিত হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।