শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে খুররম খান চৌধুরী কলেজে শিক্ষার মান উন্নয়নে সুধী সমাবেশ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
ময়মনসিংহের নান্দাইল উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান খুররম খান চৌধুরী ডিগ্রী কলেজে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। কলেজের গভর্নিং বডির নতুন মনোনীত সভাপতি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য, কলেজের প্রতিষ্ঠাতা কমিটির সদস্য জননেতা নাসের খান চৌধুরীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নাসের খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কলেজের অধ্যাপক মোঃ জিয়াউদ্দিন শাহীনের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে শিক্ষার মান উন্নয়নে বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহমেদ, কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য মোঃ এনামুল হক সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, প্রবীণ বিএনপির নেতা মোঃ আব্দুল মান্নান (প্রধান শিক্ষক) নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, অধ্যাপক মোঃ আমিনুল হক ভূইয়া, প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম রতন, অধ্যক্ষ মোঃ মনজুরুল হক হাসান, বিএনপি নেতা মোঃ মাসুম খান ও গাংগাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল্লাহ ভূঁইয়া প্রমুখ নেতৃবৃন্দ।
সুধী সমাবেশে কলেজ গভর্নিং বডির সভাপতি নাসের খান চৌধুরীর কলেজে প্রথম আগমন উপলক্ষে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক দিয়ে বিপুল ভাবে বরন করে নেয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে নাসের খান চৌধুরী বলেন ২০১৭ সনের পর আজ আমি কলেজে প্রথম প্রবেশ করলাম। কলেজের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ছাত্র/ছাত্রী/অভিভাবক সবাই মিলে কলেজটিকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। কলেজের অধ্যক্ষ নিয়োগ সহ অনার্স কোর্স চালু করুন, কল্যাণ ফান্ড গঠন সহ ক্রীড়া ও সংস্কৃতির মান উন্নয়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুধী সমাবেশে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অভিভাবক পৌরসভা ১৩টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিক আলম ফরাজী,এ,বি, সিদ্দিক খসরু, ইলিয়াস উদ্দিন ফকির রনজু , মজিবুর রহমান ফয়সাল, মোঃ মিন্টু মিয়া সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।