শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ভর্তি লটারী অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “ আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়” এ সরকারি সিদ্ধান্ত মেনে মেধা যাঁচাইয়ের মাধ্যমে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারীর মাধ্যমে শিক্ষার্থী বাছাই অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিদ্যালয় ক্যাম্পাসে এ লটারীর কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সমন্বয়ে লটারী কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান। লটারী শুরু হওয়ার আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ আবেদনকারী শিক্ষার্থীর অভিভাবকদের উদ্দেশ্যে লটারীর নিয়ম-কানুন ও ভর্তি সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন। লটারী পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুর কবির মোঃ কামরুল হাসান, একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা ও উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ রুস্তম আলী। উম্মুক্ত লটারী ড্র অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী,আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিগণ। প্রধান শিক্ষক বলেন, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক পাঠদান, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়ার জন্যই বিদ্যালয়টি সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য মোট ৫০০টি আবেদন জমা হয়। এ বিদ্যালয়ের দু’টি শাখায় উম্মুক্ত লটারীর মাধ্যমে চুড়ান্তভাবে ১১০ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচিত করা হয়। এছাড়াও ১১০ জন শিক্ষার্থীকে অপেক্ষমান তালিকায় রাখা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।