শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

যশোরের অভয়নগর উপজেলা শংকরপাশার নন্দীর বটতলা নামক এলাকায়  ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার  (১১ ডিসেম্বর) রাত ৮.৪৫ মিনিট এর  পর এ দুর্ঘটনা ঘটে।  এতে এলাকাবাসীরা ৩ টি ট্রাকে আগুন জ্বালিয়ে দেয়। পরে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আানে।  সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তি ২ জন হলেন, উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের ইব্রাহিম বিশ্বাসের ছেলে ইসমাইল বিশ্বাস(৪৫), ও একই গ্রামের দাউদ মল্লিকের ছেলে মহাসিন মল্লিক(৪০)। স্থানীয় সূত্রে জানা গেছে, নওয়াপাড়া থেকে ছেড়ে যাওয়া খালি ট্রাকের সাথে বিপরিতগামী মোটরসাইকেল আরোহী ২ জন আসার সময় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনা স্থানেই মোটরসাইকেল আরোহী ২ জন নিহত হয়। দুর্ঘটনা ঘটার সাথে সাথে স্থানীয় উত্তেজিত সাধারণ মানুষ ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন লেগে যাওয়া ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে। এবিষয়ে অভয়নগর থানার পাথালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজানুর রহমান বলেন আমি ঘটনা স্থানে আছি বিষয়টি তদন্ত করা হচ্ছে কি কারণ দুর্ঘটনা ঘটেছে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। অভয়নগর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, উপজেলার নন্দির বটতলা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল ছিটকে পড়ে । সেসময় মোটরসাইকেলে থাকা দুই জনের একজন ঘটনাস্থলেই নিহত হন। অপরজন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।