শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশের জাতীয় পতাকায় অগ্নি সংযোগ ও ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে যশোরের অভয়নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ডিসেম্বর) বিকেলে উপজেলার নওয়াপাড়া বাজারের যশোর-খুলনা মহাসড়কে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা ও নওয়াপাড়া পৌর শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি নওয়াপাড়া ইনস্টিটিউট গেট থেকে শুরু করে স্টেশন বাজার এলাকা ঘুরে নুরবাগ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা।

এ সময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া যুবদলের সদস্য সচিব আল মামুন সোহাগ, উপজেলার যুবদলের অন্যতম নেতা শহিদুল ইসলাম, ইকবাল মোল্যা, অসীম হাসান, তুহিন হোসেন, সেলিম হোসেন, আলম হোসেন, বাদল আহম্মেদ, রজিবুল ইসলাম, মোহাম্মাদ সাগর, জিহাদুল ইসলাম, মফিজুর রহমান, খায়রুল ইসলাম, মুহাম্মাদ আলম, নওয়াপাড়া পৌর যুবদলের নেতা জাহাঙ্গীর হোসেন, রুবেল হাসান, ফারুক হোসেন, রকেট রহমান, লিটন হোসেন সহ অন্যান্যরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।