শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে সার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

বাফা’র গুদাম হতে রাসায়নিক সার উত্তোলন করে সঠিক হিসাব এরাইভাল রিপোর্ট ও বিক্রয়ের সঠিক তথ্য না থাকায় সরকারি নির্দেশনা উপেক্ষা করার কারণে পঞ্চগড়ের আটোয়ারীতে এক রাসায়নিক সার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার ( ১১ ডিসেম্বর) বিকেল প্রায় ৩ টার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ মোড়ে অবস্থিত “মেসার্স হবিবর রহমান” রাসায়নিক সার ব্যবসা প্রতিষ্ঠানে আকষ্মিকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ (১) ধারা লংঘনের দায়ে মেসার্স হবিবর রহমান ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোঃ আবু বক্কর সিদ্দিক তাৎক্ষনিক জরিমানার অর্থ নগদ প্রদান করে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ডাদেশ হতে মুক্তি পান। এসময় ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টদের ভবিষ্যতে এমন অপরাধ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।