শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

আলীকদমে বিএনপির জনসমাবেশে অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র ব্যবস্থা সংস্কারও অর্থনৈতিক মুক্তির  ৩১দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে  আলীকদমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় সাচিং প্রু জেরি সমর্থিত আলীকদম উপজেলা  বিএনপির জনসমাবেশে আলীকদম উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা দলে দলে মিছিল মিছিলে জনসমাবেশে যোগ দেন।
বুধবার (১১ নভেম্বর ২০২৪ইং) বিকাল ২ টার সময় আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আলীকদম উপজেলা বিএনপির জনসমাবেশ প্রস্তুুতি কমিটির আহ্বায়ক আনছার আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা কামাল এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেননবান্দরবান জেলা বিএনপি সহ-সভাপতি ওসমান গনি, সহ-সভাপতি মজিবুর রশিদ, সহ-সভাপতি সাশৈপ্রু, বান্দরবানের যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মিঠুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম চৌধুরী, বান্দরবান জেলা মহিলা সভাপতি মিসেস নিরুতাজ বেগম নিলা, বান্দরবান জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. তাহের, বান্দরবান জিয়ামঞ্চ মোসলেম উদ্দিন চৌধুরী, বান্দরবান জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর ছিদ্দিকসহ আরো অনেকেই বক্তব্য রাখেন ।
এছাড়া আরও, আলীকদম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মংক্যনু মার্মা, লামা উপজেলা বিএনপির একাংশে সভাপতি ও সাবেক মেয়র আমির হোসেন আমু, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. কামাল উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আবুল হাসেম কোং, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মো. আবুল বাশর, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মোরশেদসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।