রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীর মৃত্যু

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

নওগাঁর রাণীনগরে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে ভটভটির যাত্রী আবু সাঈদ প্রামানিক (৬২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের বেলঘড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ব্যবসায়ী আবু সাঈদ প্রামানিক উপজেলার তেবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত গয়ের প্রামানিকের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আবু সাঈদ প্রামানিক একজন জুতা ব্যবসায়ী। বুধবার সকালে তার দোকানের মালামাল কেনার উদ্দেশ্যে বিলকৃষ্ণপুর বাজার থেকে একটি ভটভটিতে চড়ে রাণীনগর যাচ্ছিল। সকাল ১০টার দিকে ভটভটিটি বেলঘড়িয়া বাজার এলাকায় পৌঁছালে তীব্র কুয়াশার কারণে চালক ভটভটি নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এ সময় যাত্রী আবু সাঈদ প্রামানিক ভটভটির নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দীন বসুনিয়া।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।