ঠাকুরগাঁওয়ের হরিপুরে গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টায় মানব কল্যাণ পরিষদের আয়োজনে ও নেটজ বাংলাদে’র সহযোগিতায় হোপ প্রকল্পের উপজেলা সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। হরিপুর প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে সংলাপ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএসও সভাপতি আফজাল হোসেন। সংলাপ সভায় উপজেলা এলজিইডি ও উপজেলা সিএসও সদস্য গণ অংশ গ্রহন করেন। সভায় এলজিইডির দপ্তরের সেবা প্রাপ্তির বিভিন্ন সমস্য সহ মান উন্নয়নের জন্য যৌথ উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়। এ সময় উপজেলা এলজিইডির দপ্তরের অফিসার গণ ও সিএসও সদস্য গণ উপস্থিত ছিলেন।
রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
হরিপুরে সিএসও সংলাপ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪