রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

মোহনপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের কম্বল উপহার

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
দিনাজপুরের বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার মোহনপুর ইউনিয়নের অতি দরিদ্র ৫৯৫ জন শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
৯ ডিসেম্বর (সোমবার)  মোহনপুর ইউনিয়নের লাটেরহাটে  শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী (শাহিন)।
এ সময় তিনি বলেন, ”  কয়েক দিনে বীরগঞ্জের প্রচন্ড শীত অনুভূত হচ্ছে  শীতকে কেন্দ্র করে ওয়ার্ল্ড ভিশন আমাদের মোহনপুরে অতি দরিদ্র  শিশুদের মাঝে কম্বল বিতরণ করছে যা সত্যিই খুব প্রশংসনীয় উদ্যোগ। তারা সামাজিক এবং মানবিক কাজ করছে আমি তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
এ ব্যাপারে ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ প্রোগ্রাম অফিসার শ্যামলা শান্তী কোড়াইয়া বলেন, আমরা বিশ্বাস করি যে প্রতিটি শিশুরই মৌলিক চাহিদা পূরণের অধিকার আছে। এই কম্বলগুলি তাদের শীতকালে শিশুদের স্বাস্থ্য  সুরক্ষায় সাহায্য করবে, তাদের স্বাস্থ্য রক্ষা করবে এবং শীতকালীন বিভিন্ন রোগ থেকে রক্ষা করবে । এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।