রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে ৫ জয়িতা নারীকে সংর্ধ্বনা প্রদান

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সোমবার (৯ডিসেম্বর) রোকিয়া দিবসে উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার বাবু অরুন কৃষ্ণ পালের সভাপতিত্বে ৫ জয়িতা নারীকে উপজেলা পরিষদ হল রুমে সংর্ধ্বনা প্রদান সহ সম্মাননা ক্র্যাস্ট সনদপত্র ও উপহার প্রদান করা হয়। ২০২৪সনে নান্দাইলের ৫ জয়িতা নারীরা হচ্ছেন অর্থনৈতিকভাবে সাফল্য অজর্নকারী রঞ্জন রানী বর্মন (চন্ডীপাশা), শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মোছাঃ লুৎফুন্নাহার (মোয়াজ্জেমপুর), সফল জননীনারী মোছাঃ মনোয়ারা বেগম (মুশুলী), নির্যাতনে বিভাষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী মোছাঃ রহিমা খাতুন (মুশুলী) ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী মোছাঃ জোসনা খাতুন (মোয়াজ্জেমপুর)। এ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশ মহিলা পরিষদ নান্দাইল শাখার সভাপতি বাবলী দাস, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক আলম ফরাজী ও নান্দাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ আবদুল হামিদ রতন বক্তব্য রাখেন। উল্লেখ্য, প্রতি বছর মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রতি উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে ৫জন সফল নারীকে এই পদক সরকারীভাবে প্রদান করা হয়। সভাপতির বক্তব্যে অরুন কৃষ্ণ পালন বলেন, এই পদক প্রদানের মাধ্যমে নারীরা সমাজে গুরুত্বপূর্ন অবদান রাখবে এবং অন্য নারীরা তাদের দেখে ভাল কাজে এগিয়ে আসবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।