রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্ভোধন 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
দিনাজপুরে বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশন এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়েছে।  ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বীরগঞ্জ পৌর শহরের শালবন কমিউনিটি সেন্টারের ৫০ জন অতি দরিদ্র শিশুদের শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে উক্ত কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়।
এসময় উক্ত অনুষ্ঠানে বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা s সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম। এসময় তিনি বলেন,” দরিদ্র ও অসহায় গরিব ব্যক্তি ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মহতী উদ্যোগ  গ্রহন করার জন্য ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ জানাই।
এ ব্যাপারে ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এরিয়া ম্যানেজার রবার্ট কমল সরকার বলেন, উত্তরের জেলা দিনাজপুরের বীরগঞ্জে সন্ধ্যার পর হালকা বাতাস ও ঘন কুয়াশার মাঝে বেশ শীত লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে শিশুরা ও বৃদ্ধরা বিপাকে পড়েছেন তাই শীতকালে শিশুদের  স্বাস্থ্য সুরক্ষা কথা চিন্তা করে এই শীতবস্ত্র বিতরণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর বীরগঞ্জের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, যে ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ ২ হাজার নয়শত ২৬ টি অতি দরিদ্র শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।