রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যত বিনির্মাণ, বিকাশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী  দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা  উত্তোলনের মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ হলরুমে দৌলতপুর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ও পক্ষাঘাতগ্রস্থদের পূর্ণবাসন কেন্দ্র (সিআরপি) মানিকগঞ্জের আয়োজনে ও উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় দৌলতপুরের বাস্তবায়নে  রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক,জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সদস্যবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।

আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসানুল আলম ।

এসময় বক্তব্য রাখেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ এনামুল হক, প্রেস ক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ রুহুল আমিন ও সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেন প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনায় প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের জেলা সমন্বয়ক ফিরোজ আল মামুন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।