রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

হরিপুরে বেগম রোকেয়া দিবসে নারীর প্রতি সহিংসতা বন্ধে আলোচনা সভা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোেধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে একটি বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ৯ ডিসেম্বর’২৪ (সোমবার) “নারী কন্যা সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হরিপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা (জি এ সি) এর অর্থায়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন এর রিয়‍্যাক্টস-ইন প্রজেক্টের সহযোগিতায় সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে  অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর ফলে অসংখ্য নারী-পুরুষ, কিশোর এবং কিশোরী নারী নির্যাতন প্রতিরোধে করণীয় সম্পর্কে জানতে পারেন। উক্ত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রিয়‍্যাক্টস- ইন প্রজেক্ট অফিসার রুমা বেগম, উক্ত অনুষ্ঠানে শিক্ষা ও কর্মজীবনে বিশেষ ভূমিকা রাখার জন্য জয়ীতা পুরস্কার পান রিয়‍্যাক্টস- ইন প্রকল্পে কর্মরত কমিউনিটি ফ্যাসিলিটেটর মোছা: সুমি ও ফাতেমা খাতুন। এসময় উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা কৃষি অফিসার রুবেল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সেলিম রেজা তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি রমিজ উদ্দিন, হরিপুর প্রেসক্লাবের সভাপতি আল-মামুন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মুশা, সাংবাদিক রাগিব আহসান রাজু ও সুজন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।