রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে নেতা কর্মীদের সাথে বিএনপি নেতা লাভলুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
দীর্ঘ দিন পর টাঙ্গাইল ৬ নাগরপুর-দেলদুয়ার আসনের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করলেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি  নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য রবিউল আউয়াল লাভলু। রবিবার দুপুরে নাগরপুর নিজ বাস ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। ৫ আগষ্টের পর দুই উপজেলার নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে অনুষ্ঠানটি।
সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক শিপন বিশ্বাস, নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল, যুগ্ম সাধারন সম্পাদক মোশারফ হোসেন মুসা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক আহম্মেদ খান ফারুক, সহ-প্রচার সম্পাদক আরিফুল ইসলাম নবা ও যুব দলের (ভার:) আহ্বায়ক নাজমুল হক স্বাধীন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, যুব দলের যুগ্ম আহ্বায়ক সাবেক জিএস ইকবাল কবির, এলিম মাহমুদ আলিম, আলতাব হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান রানা, তাঁতি দলের আহবায়ক দেলোয়ার হোসেন দেলু, উলামা দলের সভাপতি আবু বকর সিদ্দিক ও গয়হাটা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হেলাল উদ্দিনসহ যুব দল, তাতী দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মৎস্য দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।
মতবেদ ভুলে ঐক্যবন্ধ হয়ে দলের জন্য কাজ করার আহবান জানান রবিউল আউয়াল লাভলু। তৃর্ণমূলের সাধারণ মানুষের সাথে কাঁদে কাঁদ মিলিয়ে দলের জন্য কাজ করে যেতে চান তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।