রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

ভুঞাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা; গড়বে আগামীর শুদ্ধতা’ এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
৯ ডিসেম্বর (সোমবার) সকালে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ দিবস পালন করা হয়।
এদিন উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ তাইবুল ইসলাম শোয়েব এর সভাপতিত্বে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ পপি খাতুন।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাহিমা বিনতে আখতার, থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি খায়রুল খন্দকার, সাধারণ সম্পাদক ও চ্যানেল এস ভূঞাপুর প্রতিনিধি হাদী চকদার সহ সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নতুন বাংলাদেশ ছাত্র-জনতা আন্দোলনে সকলেই দুর্নীতির বিরুদ্ধে সচেতন, আইনের পাশাপাশি পারিবারিক ও নৈতিক শিক্ষা অর্জনের মধ্যদিয়ে আগামী প্রজন্ম দুর্নীতি মুক্ত দেশ গঠনে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।