রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের অভয়নগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রসাশনের আয়োজনে সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বরে র‌্যালী ও মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মতলেব সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির, কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ খায়রুল বাশার। এসময় তিনজন নারীকে বিশেষ সম্মাণে ভূষিত করা হয়। এদিকে একই দিন দুপুরে উপজেলা প্রসাশনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ের উদ্যোগে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক। নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সভাপতি মুজিবর রহমানসহ অন্যন্যরা। এসময় পারিবারিক প্রতিবন্ধকতা পেরিয়ে স্বাবলম্বী ৩ জন নারীকে জয়িতা পুরস্কার প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।