সারা দেশের ন্যায় টাঙ্গাইলে বাসাইলে ৪ দিন ব্যাপী অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণের আজ রবিবার ছিল সমাপনী। বাসাইল উপজেলা পরিসংখ্যান অফিসের আওতাভুক্ত বাসাইল পৌরসভার, বাসাইল সদর, কাঞ্চনপুর, হাবলা, ফুলকি, কাউলজানী ইউনিয়নের তথ্য সংগ্রহকারী ও সুপাইভাইজারদের চলছিল প্রশিক্ষণ কর্মশালা।সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত বাসাইল মহিলা কলেজের হলরুমে বুনিয়াদি এ প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন, যোগল রাজবংশী ও আইটি সুপারভাইজার ইমরান হোসাইন ।আগামী ১০-২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে মাঠ পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ।উপজেলাবাসীর সঠিক তথ্য সংগ্রহের লক্ষ্যে ৭৮ জন তথ্য সংগ্রহকারী এবং ১৬ জন সুপারভাইজারকে প্রশিক্ষণ করানো হলো বলে বাসাইল উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ শওকত আলী জানান।
রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
বাসাইলে অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণের সমাপনী
প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪