রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

লামায় আগুনে পুড়ে গেল এ্যাম্বুলেন্সসহ দুইটি গাড়ি 

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
বান্দরবানের পার্বত্য জেলা  লামার পৌর-বাস টার্মিনালে পার্কিং করে রাখা এ্যাম্বুলেন্সসহ আকস্মিকভাবে আগুনে পুড়ে গেল দুইটি গাড়ি।
রবিবার (০৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুড়ে যাওয়া এ্যাম্বুলেন্সটির মালিক মো. আজগর ও নোহা গাড়িটির মালিক ডাঃ নুর মোহাম্মদ। তবে নোহা গাড়িটিও ড্রাইভার আজগর চালাতো।
এ্যাম্বুলেন্স গাড়ির মালিক মো. আজগর বলেন, কক্সবাজার রোগী দিয়ে রাতের ৩ টা ৪০ মিনিটে এসে লামা পৌর বাস টার্মিনালে গাড়িটি পার্কিং করি। আনুমানিক ভোর সাড়ে ৫ টায় আগুন লাগে। তবে কেউ হতাহত হয়নি।
লামা ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে পৌর বাস টার্মিনালে পাশাপাশি পার্কিং করে রাখা ১টি এ্যাম্বুলেন্স ও ১টি নোহা গাড়ি আগুন লেগে পুড়ে যায়। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
আগুনে এ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ ও নোহা গাড়ি আংশিক পুড়ে গেছে। পৌর বাস টার্মিনালে টমটম গেরেজ মালিক সালে আহমদ বলেন, ভোর ৫টার দিকে আমি ফজরের নাম পড়তে মসজিদে যাচ্ছিলাম। এ সময় দূর থেকে এ্যাম্বুলেন্স গাড়িটির পাশে আগুন দেখি। আমি ভাবলাম কেউ শীতে আগুন পোহাচ্ছে। নামাজ পড়ে এসে দেখি গাড়ি গুলো দাউ দাউ করে জ্বলছে।
লামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাখাওয়াত হোসেন বলেন, লামা পৌর বাস টার্মিনাল পাশাপাশি দাঁড়িয়ে থাকা ২টি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। কোনো কারণ জানা যায়নি। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কিভাবে গাড়ি দুইটি আগুনে পুড়েছে তা তদন্ত করা দেখা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।