রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

বান্দরবানে বসতঘরসহ ৬টি দোকান পুড়ে ছাই 

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
বান্দরবানে অগ্নিকান্ডে  বসতঘরসহ ৬ টি দোকান পুড়ে ছাই হয়েছে।তবে এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায় নি।
শনিবার (৭ ডিসেম্বর)  দুপুরে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউপির কুলাক্ষ্যং ছড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা  ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন, গরুল কান্তি চাকমা, ঙুনপার বম, বিমল কান্তি চাকমা, জ্যােতি চাকমা ও ইন্দ্রমনি চাকমা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গরুল কান্তি চাকমার দোকান  থেকে আগুনের সুত্রপাত হয়ে কিছু সময়ের মধ্যে অন্য ৫টি দোকান ও বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।আগুনের তীব্রতা বেশি হওয়ায় স্থানীয়দের প্রচেষ্টা সফল হয় নি।এছাড়া এলাকাটিতে মোবাইল নেটওয়ার্ক না থাকায় ফায়ার সার্ভিসকেও খবর দিতে দেরি হয়ে যায়। তবে আগুনের সুত্রপাত ঠিক কোন কারণে হয়েছে তার সঠিক তথ্য পাওয়া যায় নি।
ক্ষতিগ্রস্ত দোকানের মালিক কালেন্দ্র চাকমা বলেন গরুল কান্তির দোকান থেকে আগুনের সুত্রপাত হয়েছে। কিভাবে আগুনের সুত্রপাত জানাতে পারেননি তিনি, তার দোকান সম্পূর্ণ পুড়ে গিয়ে তার প্রায় পাঁচ লক্ষ টাকার মকো ক্ষতি হয়েছে বলে জানান কিনি।
ইউপি সদস্য অংসাহ্লা মারমা বলেন ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করে ক্ষয়ক্ষতির নিরুপণ করে ক্ষতিগ্রস্তদের সহযোগীতা করা হবে জানান তিনি।এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০লক্ষ টাকারও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
বান্দরবান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক আহম্মদ জানান, স্থানীয়রা তাদের খবর দেওয়ার সাথে সাথে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলেও পৌঁছার আগেই ৩টি বসতঘরসহ ৬ টি দোকান সম্পূর্ণ ভাবে পুড়ে গেছে।স্থানীয়দের বরাতে গ্যাসের চুলা থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।