রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

অসহায়, দুস্থ, বৃদ্ধ ও বিধবা নারী-পুরুষের মাঝে লেপ বিতরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরি গ্রামে প্রতিষ্ঠিত জহুরা ফাউন্ডেশনের উদ্যোগে ৮৩ জন অসহায়, দুস্থ, বৃদ্ধ ও বিধবা নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে লেপ বিতরণ করা হয়েছে।
শনিবার ৭ ডিসেম্বর দুপুর ১২ টার দিকে উপজেলার দড়িনাজিরপুর মরহুম আব্দুল হক মাস্টারের বাড়ীর উপর এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জহুরা ফাউন্ডেশনের সভাপতি, পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী অধ্যাপক ডা. রেজাউল হাসানের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক,
সাবেক উপজেলা শিক্ষা অফিসার আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমেরিকা প্রবাসী, ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সায়লা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী মহিলা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল হাশেম, আটঘরিয়া উপজেলা সমাজসেবা অফিসার ইসমত জেরিন, গ্রামীণ ব্যাংকের সাবেক জোনাল ম্যানেজার আকরাম হোসেন,
ফাউন্ডেশনের জীবন সদস্য আতাউর রহমান রেজা। অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবক, গ্রাম প্রধান, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, গোড়রী, দড়িনাজিরপুর, উত্তরচক. তারাপাশা, মতিঝিলসহ আশপাশের গ্রামের বাছাইকৃত ৮৩ জন নারী পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে এই লেপ বিতরণ করা হয়।
জহুরা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক আজিজুর রহমান জানান, এই ফাউন্ডেশন ২০২০ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো, শীতবস্ত্র বিতরণ, বিধবা, স্বামী পরিত্যাক্ত ও দুস্থদের আর্থিক সহায়তা, অসহায়দের চিকিৎসা সহায়তা, প্রতিবন্ধীদের হুইল চেয়ার, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, দরিদ্র ছেলেমেয়েদের বিবাহে আর্থিক সহায়তা,
ছানিপড়া রোগীদের বিনামূল্যে অপারেশন, ইফতার সামগ্রী বিতরণ, দূর্যোগকালীন সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, বস্ত্র বিতরণ, কোরবানী গোস্ত বিতরণসহ সামাজিক নানা কর্মকান্ডের সাথে জড়িয়ে আছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।