রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

ভোমরা স্থলবন্দর পরিদর্শন করলেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
৭ ডিসেম্বর শনিবার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। পরিদর্শনের সময় নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ভারত যদি আমাদের সাথে ব্যবসা-বানিজ্য বন্ধ করে দিতে চায় তাহলে  ক্ষতিগ্রস্ত শুধু কি আমরা হবো- না ভারতও হবে।
এত বড় একটা বাজার তারা বন্ধ করবে মনে হয় না। তিনি বলেন, গরু বন্ধ করে দিয়েছে, তাই বলে কি আমরা গরু খাই না। ওনারা বন্ধ করলে ওনাদের ইকোনোমিক্স ক্ষতিগ্রস্ত হবে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক এটার সাথে জড়িত।
পলিটিক্যাল বিষয়ে ওনারা পলিটিক্স করছেন। আমি মনে করি না ব্যবসায়ীরা এটাকে সাপোর্ট করবেন। পলিটিক্যাল অবরোধ করছেন করুক।
আমাদের দেশের জন্য ওনাদের বেশি দরদ দেখা যাচ্ছে।
শনিবার দুপুরে সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাতীয় ঐক্যমত্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতিবিদরা দেশ চালান। সেখানে রাজনীতিবিদদের মধ্যে যদি ঐক্যমত্য না হয় তাহলে জাতীয় যে পথ নির্ধারণের কথা সেটা এলোমেলো হয়ে যায়। সবাই যখন একত্রে বসেছে এটা একটা বড় উদাহরণ হয়েছে।
উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, ভারতীয় মিডিয়ার অপপ্রচারের কারণে আমাদের থেকে তাদের বেশি ক্ষতি হচ্ছে। কারণ বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকতে চায়। কিন্তু এসব দেখলে তারা ভারতের বিপক্ষে দাঁড়িয়ে যায়। ভারতীয় মিডিয়া গুজব ছড়িয়ে তাদের টিআরপি বাড়াচ্ছে, তবে অন্যদিকে বাংলাদেশের মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছে।
এর আগে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ভোমরা স্থল বন্দর কাস্টমস, ইমিগ্রেশন এবং স্থলবন্দর এলাকার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
তিনি ভোমরা স্থলবন্দরের প্রশাসনিক ভবনের সভা কক্ষে এক মতবিনিময় সভায়ও বক্তব্য রাখেন। এসময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তফা আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, ভোমরা স্থল বন্দর উপ- পরিচালক (ট্রাফিক) মোঃ রুহুল আমিন, সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের  অধিনায়ক  লেঃ কর্নেক মোঃ আশরাফুল হক, ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এ্যসোসিয়েশনের সভাপতি মোঃ আবু হাসান প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।