রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

যার বিনিময়ে স্বাধীনতা করা হয়েছে তার সুফল আমরা পাচ্ছি না : বিএফইউজে সভাপতি 

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন বলেছেন, আমরা সাড়ে ১৫ বছর রাজপথে আন্দোলনে ছিলাম। আমাদের রহুল আমিন গাজী ভাইকে ফ্যাসিবাদী সরকার  সাড়ে ১৭ মাস জেল খাটিয়ে হত্যা করেছে। এছাড়া আমাদের  ৫ জন সাংবাদিক ভাইকে হত্যা করা হয়েছে।কিন্তু যার বিনিময়ে স্বাধীনতা করা হয়েছে তার সুফল আমরা পাচ্ছি না কারন যে যেখানে আগে ছিলো তারা আজও সেখানেই বসে আছেন।
শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১২ টায় প্রেসক্লাব মিলনায়তনে ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গণমাধ্যমের ভূমিকা আলোচনা সভা ও সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এর আগে অনেক অসুস্থ সাংবাদিক অস্বচ্ছলরা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে কোন সহয়তা পাননি । আমরা আশাকরি এই বৈষম্য আর থাকবে না।
ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএফইউজে ও ডিইউজের প্রধান নির্বাচন কমিশনার কায়কোবাদ মিলন , বিএফইউজের সাবেক সহ সভাপতি রাশিদুল ইসলাম, কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, বিএফইউজের দপ্তর সম্পাদক আবু বকর, জেলা জামায়াতের সেক্রেটারী ফরিদুল হক,বিএফইউজের নির্বাহী সদস্য শাহীন হাসনাত, আবু হানিফ, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ এমদাদুল হক স্বপন ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু
পৌর বিএনপির সভাপতি এডভোকেট নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতান, প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।