রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে ন্যায্যমূল্যের দোকান : স্বল্প আয়ের মানুষের স্বস্তি

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
বাজারে নিত্যপ্রযোজনীয় পণ্যের চরা দাম। বিপাকে স্বল্প আয়ের মানুষ। প্রতিদিন বাজার করতে গিয়ে হিমশিম খেতে হয় তাদের।
এমন অবস্থায় রাণীনগর উপজেলা প্রশাসনের পরিচালনায় ‘ন্যায্যমূল্যের দোকানে’ স্বল্প আয়ের মানুষের স্বস্তি মিলেছে। এই দোকানের বিক্রেতা হিসাবে সহযোগীতা করছে কয়েকজন শিক্ষার্থী। গত সোমবার উপজেলা সদরের গোলচত্বর এলাকায় এই ন্যায্যমূল্যের দোকান চালু করা হয়। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ন্যায্যমূল্যের দোকানে পণ্য কিনতে ভিড় করছেন স্বল্প আয়ের মানুষরা।
 ন্যায্যমূল্যের দোকানে আলু ৬০ টাকা, পেঁয়াজ ১০৫, রসুন ২২০ টাকা কেজি। সয়াবিন তেল ১৬৫ টাকা লিটার, ডিম ৪৫ টাকা হালি, প্যাকেট আটা ৪৫ টাকা কেজি, কাঁচ মরিচ ৬০ টাকা কেজি, ফুলকপি ৪০ টাকা, শিম ৬০ টাকা ও পোটল ৩৫ টাকা কেজি করে পাওয়া যাচ্ছে। ন্যায্যমূল্যের এই দোকানে চাল, ডাল সহ নিত্যপ্রযোজনীয় আরও পণ্য যুক্ত করার দাবি ভোক্তাদের।

ক্রেতা শাহাদ আলী নামের এক মিস্ত্রি বলেন, ন্যায্যমূল্যের দোকান থেকে আমি আলু, পেঁয়াজ, ডিম, তেল, ফুলকপি, কাঁচা মরিচ সহ একটি প্যাকেজ নিয়েছি। সব মিলে হিসাব করে দেখলাম বাজারের দামের চাইতে ন্যায্যমূল্যের দোকান থেকে পণ্য কিনে দেড় থেকে ২০০ টাকা কম লেগেছে।

আরেক ক্রেতা রেজাউল ইসলাম বলেন, আমি ২ কেজি আলু ও এক হালি ডিম নিয়েছি। বাজারের দামের চাইতে আলুর কেজিতে ২০ টাকা কম ও এক হালি ডিমে ৫ টাকা কম পেয়েছি।

স্থানীয়রা বলছেন, ন্যায্যমূল্যের দোকানে প্রযোজনীয় আরও কিছু পণ্য যুক্ত করা সহ দোকানটি স্থায়ী করা হলে স্বল্প আয়ের মানুষেরা উপকৃত হবেন।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন বলেন, স্বল্প আয়ের মানুষের দিক বিবেচনা করে জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় উপজেলা প্রশাসন এই ন্যায্যমূল্যের দোকান করেছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী দোকানে আরও কিছু পণ্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে। জনগণ যতদিন চাইবে এই ন্যায্যমূল্যের দোকান ততদিন থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।