রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেস্টা সাখাওয়াত হোসেন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
দেশের সর্ববৃহৎ বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর পরিদর্শন করলেন নৌ-পরিবহন,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেস্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।
৬ই ডিসেম্বর বেলা ১২টার দিকে বেনাপোল স্থলবন্দরের কারগো ভেহিকেল টার্মিনালে সরকারের নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন,এনডিসি,পিএসসি। বন্দরের সার্বিক কার্যক্রম ও পরিস্থিতি ঘুরে দেখলে তিনি।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন,আমি গতবার
কারগো ভেহিকেল টার্মিনাল উদ্বোধন করে গিয়েছিলাম,কিন্তু বন্দরের কিছু সমস্যা ছিল যেমন স্ক্যানার মেরামত করতে বলছিলাম এবং আরো অন্যান্য বিষয়ের কাজ দিয়ে ছিলাম। তাই সেগুলো সচল আছে কিনা এবং বন্দরের বাণিজ্য বন্ধ আছে কিনা, ও সার্বিক প্রস্তুতি ঘুরে দেখলাম। বন্দর পরিদর্শক শেষে শহীদ আব্দুলার পরিবারের খোঁজখবর নিতে তার বাড়িতে যান। এদিকে পৃথক পৃথক দুইটি মানববন্ধন হয়।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, বিজিবি দক্ষিণ পশ্চিম অঞ্চলের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির,যশোর ৪৯ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ ছিদ্দিকি, বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার মোঃ মামুন শিকদার,বেনাপোল কাস্টমস এর এডিশনাল কমিশনার এইচ এম শরিফুল হাসান, শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও)কাজী নাজিব হাসান,শার্শা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) নুসরাত ইয়াসমিন, নিশাত আল নাহিয়ান (এএসপি নাভারণ সার্কেল,বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন তরফদার, বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া,বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূঞা,বেনাপোল ইমিগ্রেশন ওসি ২ , আইসিপি ক্যাপের নায়েক সুবেদার মোঃ ফরিদ উদ্দিন,এছাড়াও বেনাপোল স্থল বন্দরের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, সিএন্ডএফ ব্যবসায়ীবৃন্দসহ বন্দর ব্যবহারকারী সকল প্রতিষ্ঠান ও আমদানি-রপ্তানী ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।