রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

নাইক্ষ‍্যংছড়িতে বিজিবি অভিযানে ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার  

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ‍্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় (কক্সবাজার) ৩৪ বিজিবি’র অধীনস্থ ঘুমধুম বিওপি’র বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
সীমান্তের ৩৪ নং পিলার এলাকার বাংলাদেশের অভ্যন্তরের মক্করটিলা নামক স্থান থেকে এসব ইয়াবা উদ্ধার করে বিজিবি। বুধবার (গত ৪ ডিসেম্বর) রাতে ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র দায়িদ্বপূর্ণ এলাকায় বাইশফাঁড়ী বিওপি’র জোয়ানরা গোয়েন্দা তথ‌্যের ভিত্তিতে ওই স্থান থেকে পরিত‌্যক্ত অবস্থায় এসব ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করেন।
বিজিবি’র প্রেরিত এক-প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী’র নেতেৃত্ব নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের বাইশফাঁড়ি বিওপির টহল দল অভিযান পরিচালনা করেন।
এসময় তিনি বলেন, উদ্ধারকৃত মাদক  সীমান্তের মাদক পাচারকারীগণ অবৈধ পন্থায় পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে এনে অন্যত্র পাচারের জন্য চেষ্ঠা করেছিল। বিজিবি’র বিচক্ষণতার কারণে মাদক পাচারকারী চক্র সফল হতে পারেনি। সেক্ষেত্রে এ রকম অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।