রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে তানযিমুল কোরআন মাদ্রাসায় বার্ষিক সমাপনী ক্লাস অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

যশোরের অভয়নগরে জেনারেল ও ধর্মীও শিক্ষার সমন্বয়ে পরিচালিত তানযিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার বার্ষিক সমাপনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে মাদ্রাসার প্রতি ক্লাসরুমে পৃথক সমাপনী ক্লাস অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত ও ইংরেজিতে কোরআন মাজিদের বিভিন্ন সুরার অনুবাদ করেন। শিক্ষার মান ও মাদ্রাসার পরিবেশ দেখে সন্তুষ্ট প্রকাশ করেন আগত অতিথিবৃন্দ।  মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোঃ উবাইদুল্লাহর পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব কামরুজ্জামান মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন নাজমুন্নাহার তা’লিমুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ, ক্যাপ্টেন মহসিন আলী, লেফটেন্যান্ট ইকবাল হোসেন, আলহাজ্ব ক্বারী মোঃ আব্দুল্লাহ, হিজবুল্লাহ দাখিল মাদ্রসার সিনিয়র শিক্ষক, আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল মালেকসহ অভিভাবক,  শিক্ষক ও শিক্ষিকা মন্ডলী। পরে কেক কেটে শিক্ষার্থী ও অভিভাবকরা সমাপনী ক্লাস উদযাপন করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।