রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

ভূঞাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময় সভা 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: পপি খাতুন এর সঙ্গে সুধীজন ও স্থানীয় বিভিন্ন সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উপজেলা শাখার সভাপতি মির্জা মহীউদ্দীন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: পপি খাতুন।
আরো উপস্থিত ছিলেন পি.এফ.জি এর সমন্বয়ক শাহ আলম প্রামানিক, সুজন উপজেলা কমিটির সহ-সভাপতি আখতার হোসেন খান, ভূঞাপুর প্রেসক্লাবে এর সভাপতি আব্দুর রাজ্জাক, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধানশিক্ষক মনিরুজ্জামান তরফদার (বাবু), হাজী ইসমাইল খাঁ কারিগরি কলেজের অধ্যক্ষ আবদুস ছাত্তার খান বাবু সহ সেবক টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি খন্দকার খায়রুল ইসলাম, ইবরাহীম খাঁ’র আলোকিত গ্রুপের সভাপতি কামরান পারভেজ ইভান, ভূঞাপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সাইফুল্লাহ রাব্বি অনিক, প্রতিভা যুব ও ছাত্র সংগঠন প্রতিষ্ঠাতা রেজাউল করিম রানা, যমুনা পাড়ের জনগণ সংগঠনের ত্রাণ বিষয়ক সম্পাদক উজ্জল মিয়াসহ উপজেলার বিভিন্ন বরেণ্য সুশীল সমাজের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত।
সভায় ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপের সভাপতি কামরান পারভেজ ইভান বলেন, পৌর শহরের ইবরাহীম খাঁ সরকারি কলেজের পুরনো ফটকটি দীর্ঘদিন ভঙ্গুর অবস্থায় থাকায় সেটি খুবই ঝুঁকিপূর্ণ রয়েছে। তিনি অতি দ্রুত এটি সমাধানের চেষ্টা করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। আশা করছি সকল সামাজিক সংগঠনসহ সকলকে নিয়ে একটি সুশৃংখল ও আধুনিক ভূঞাপুর গড়ে তুলবেন।
এ সময় প্রধান অতিথি মোছা: পপি খাতুন বলেন, আমি আশা করছি সকল সুশীল সমাজ ও সামাজিক সংগঠনগুলোকে সাথে নিয়ে স্থানীয় সকল নিরসন দূর করে একটি সুন্দর ভূঞাপুর উপজেলা গড়ে তুলব। সকল সংগঠনের মাধ্যমে কিছু কিছু সমস্যার কথা শুনেছি, যেগুলো দ্রুত সংস্কার ও সমাধানের কাজ শুরু করে দেবো এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর যেকোনো ভালো কাজে উপজেলা পরিষদের সকল প্রকার সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকল সংগঠন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।