রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

নওগাঁর রাণীনগরে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিষদ অডিটোরিয়ামে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে প্রণোদনার বীজ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক প্রমুখ।

উপজেলা কৃষি বিভাগ জানায়, এ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ২ কেজি করে বীজ পাবেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।