রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

ভূঞাপুরে এ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ছাত্র বিক্ষোভ

প্রকাশিত হয়েছে- বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী চলছে। এসব কর্মসূচি থেকে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের পাশাপাশি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবি জানানো হয়। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ভূঞাপুরে এ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ছাত্র বিক্ষোভ করেছে বিপ্লবী ছাত্র জনতা।
আজ ০৪ ডিসেম্বর (বুধবার) উপজেলার পৌর শহরের ইবরাহীম খাঁ সরকারি কলেজের বিপ্লবী ছাত্র জনতা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। এতে কলেজের সকলে সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলটি ইবরাহীম খাঁ সরকারি কলেজ প্রাঙ্গন থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে কলেজের ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী সামিউল ইসলাম সুজন বলেন, এই জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করে দেশের অসাম্প্রদায়িকতা বজায় রাখার প্রতি জোর দাবি জানাই। দেশে সকল ধর্মের বর্ণের মানুষ একসাথে বাস করছে। সেখানে ইসকন শান্তি শৃঙ্খলা বিনস্টে অপচেস্টা চালিয়ে যাচ্ছে। সেইসাথে চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যার সাথে জড়িত দোষীদের অবিলম্বে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বিক্ষোভ মিছিলের বিষয়ে ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান সরকার জানান, শিক্ষার্থীরা সম্মিলিত হয়ে কলেজ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি রেব হতে দেখেছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।