রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

আলীকদম সেনা জোনে শান্তি চুক্তির বর্ষপূর্তি পালন 

প্রকাশিত হয়েছে- বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
পার্বত্য শান্তি চুক্তির ২৭ বছর পূর্তি উপলক্ষে আলীকদম সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, শীতের কম্বল বিতরণ ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ও জোন সদরে পৃথক পৃথক  এ কর্মসূচী নেওয়া হয়।
খেলায় আলীকদম উপজেলা ফুটবল দল এবং লামা উপজেলা ফুটবল দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্ধিতাপূর্ণ ম্যাচে আলীকদম উপজেলা দল লামা উপজেলা দলকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়। বিজয়ী ও রানারআপ দলের খেলোড়াদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন খেলার প্রধান অতিথি  আলীকদম সেনা জোনের উপ অধিনায়ক মঞ্জুর মোরশেদ।
এ সময় উপস্থিত ছিলেন আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়রম্যান মোঃ নাছির উদ্দিন, নয়াপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন, কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো, আলীকদম খুইল্যা মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউনুস মিয়া, ক্রীড়া সংগঠক মোঃ রেজাউল করিম ও বাংলাদেশ বেতার আলীকদম সংবাদদাতা মোঃ শাহ আলম।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন আরিফুল ইসলাম এবং সেরা গোলরক্ষক হন মোঃ জাহিদ। তাদের বিশেষ সম্মাননায় পুরস্কৃত করা হয়।
পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় বলে জানা গেছে।
এদিকে, পার্বত্য শান্তিচুক্তি বর্ষপূর্তি উপলক্ষ্যে সেনা জোনের উদ্যোগে পাহাড়ি-বাঙ্গালী দুঃস্থ জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে শীতের কম্বল বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।