রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

প্রকাশিত হয়েছে- বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
টাঙ্গাইলের বাসাইলে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে বাসাইল বাজারের নিউ গ্রামীণ জুয়েলারি ওয়ার্কসপে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাসাইল বাজারের উত্তরপাশে নিউ গ্রামীণ জুয়েলারি ওয়ার্কসপের মালিক শ্যামল সরকার প্রতিদিনের ন্যায় সোমবার (২ ডিসেম্বর) রাতে দোকানটি বন্ধ করে বাড়িতে চলে যায়। পরে মঙ্গলবার সকালে তিনি দোকানটি খুলে ভেতরে প্রবেশ করে জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে থাকতে দেখেন। এসময় টিনের বেড়া ও চাল কাটা অবস্থায় দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিক ছড়িয়ে পড়লে বাজারের লোকজন এসে ভির জমায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশ।
দোকানটির মালিক শ্যামল সরকার বলেন, ‘রাতের আধারে টিনের চাল ও বেড়া কেটে দুর্বৃত্তরা দোকানে প্রবেশ করে। এসময় দোকানে থাকা প্রায় ৫ লাখ টাকার স্বর্ণ ও রূপা চুরি করে নিয়ে যায় তারা। এ ঘটনায় আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। বাজারে নাইটগার্ড থাকা অবস্থায় কিভাবে চুরি হয় বুঝি না।’
বাসাইল বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল হক বলেন, ‘এরআগেও বাজারের কয়েকটি দোকানে চুরি হয়েছে। নাইটগার্ড বাড়ানো হয়েছে, তারপরও চুরি হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। পুলিশ প্রশাসনের এদিকে একটু নজর বাড়ানো উচিৎ।’
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।