রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
“অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যত বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে এক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
এসময় বক্তব্য রাখেন সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সাতক্ষীরা সরকারি শিশু পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-তত্ত্বাবধায়ক আয়শা খাতুন, সাতক্ষীরা শহর সমাজ সেবা অফিসার মুর্শীদুল হক, সাতক্ষীরা প্রতিবন্ধী সবা ও সাহায্য কেন্দ্রের ডাঃ হাবিবুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার (রেজিষ্ট্রেশন) মো. তরিকুল ইসলাম, সুইড খ্যাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।
উল্লেখ ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সাতক্ষীরায় প্রতিবন্ধীদের মাঝে ১৪ টি হুইল চেয়ার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দেখার দায়িত্ব সরকার ও সমাজের বিত্তবানদের। যারা প্রাপ্য নয় তারা যেন প্রতিবন্ধী কার্ড না পাই। অনিয়ম করে কার্ড পেলে বাতিল করা হবে। তিনি আরো বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়।
তারা এখন কর্মজীবী হয়ে জীবিকা নির্বাহ করছে। তাদের বোঝা মনে না করে সম্পদ হিসেবে গ্রহণ করলে তারা দেশের সম্পদ হবে। রাস্তা দেখলে কি উন্নয়ন হওয়ার কথা বলা যায়। কথার সাথে কাজের মিল থাকতে হবে। অবহেলিতদের অবশ্যই স্বাবলম্বী করতে হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন অফিসার সুমনা শারমীন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।