যশোরের অভয়নগরে যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত ও অবসরপ্রাপ্ত শ্রমিকদের পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে নওয়াপাড়া ফেরীঘাট সংলগ্ন ইউনিয়নের কার্যালয়ে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়। সমিতির ২২৬ নং সদস্য সুজা উদ্দিন মোল্যা, ৬৬৩ নং সদস্য মৃত লিয়াকত হোসেন ও ৮ নং সদস্য মৃত শফিকুর রহমানের পরিবারের হাতে এ চেক হস্তান্তর করা হয়। ইউনিয়নের পক্ষ থেকে চেক পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন মৃত শ্রমিক পরিবারের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র রবিউল হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
অভয়নগরে মৃত মটর শ্রমিকদের পরিবারের মাঝে চেক বিতরণ
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪