রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

নওগাঁর রাণীনগরে লাইসেন্সবিহীন বেসরকারি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন অপরাধে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলা সদরের হাসপাতাল গেট এলাকায় ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাণীনগরের এসিল্যান্ড শেখ নওশাদ হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা সদরের হাসপাতাল গেট এলাকায় অবস্থিত বেসরকারি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অভিযোগ আসছিল। সোমবার বিকালে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কর্তৃপক্ষের অনুমোদনকৃত লাইসেন্স না থাকা সহ বিভিন্ন অনিয়মের কারণে রাজ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, আল-শিফা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা ও ইনোভা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ডায়াগনস্টিক সেন্টারের দালালদের দৌরাত্ম নিরসনে সবাইকে সতর্ক করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।