রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

দুর্গম এলাকায় রামগড় বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোন কর্তৃক উপজেলার দুর্গম এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা,ঔষধ এবং খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।পার্বত্য শান্তি চুক্তির ২৭তম বর্ষপূর্তি উপলক্ষ্যে এ আয়োজন করা হয়।

সোমবার (২ডিসেম্বর) সকাল ৯টা থেকে উপজেলার নুরপুর এলাকায় বসবাসরত ২৮২ জন দুস্থ্য পাহাড়ী এবং বাঙ্গালীদের মাঝে রামগড় জোন (৪৩ বিজিবি)র ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসাবা এবং ঔষধ বিতরণ করা হয়েছে।

রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ও রামগড় জোনের জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ ইমাম হোসেন বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পর্যবেক্ষণ করেন।

এছাড়াও রামগড় জোনের সার্বিক ব্যবস্থাপনায় বলিপাড়া ইসলামিয়া কাসেমুল উলূম মাদ্রাসা হেফজখানা-এতিমখানা এবং পুরান রামগড় ইসলামিয়া আজিয়া মাদ্রাসা ও এতিমখানায় নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী (চাল, ডাল, পেঁয়াজ এবং রসুন) বিতরণ করা হয়।

এ সময় ৪৩বিজিবির অধিনায়ক লে.কর্নেল সৈয়দ ইমাম হোসেন বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি রামগড় জোন (৪৩ বিজিবি) কর্তৃক অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সেবা মূলক কাজে সবসময় জনগণের পাশে থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।