রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চকের ব্রিজ এলাকায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা-পড়ার ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, কোরবান (৩৬) ও তার মেয়ে কুহিলি (১২)। তাদের বাড়ি উপজেলা সদরের দক্ষিণ রাজাপুর (জিয়ানীপাড়া) গ্রামে। কোরবান বাকপ্রতিবন্ধি ছিলেন।

নিহত কোরবানের ভাতিজা মো. মোমিন জানান, সকাল ৮টার দিকে বাকপ্রতিবন্ধি চাচা কোরবান তার মেয়ে কুহিলিকে সঙ্গে করে নিয়ে রাণীনগর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে আসেন। এরপর সাড়ে ১০টার দিকে চকের ব্রিজ এলাকায় রেল লাইনের উপর বাবা-মেয়ের দ্বিখন্ডিত মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে আমাদের খবর দেয়।

তিনি জানান, স্ত্রীর সঙ্গে কোরবানের পারিবারিক কলহ চলছিল। শনিবার থেকে কোরবানের স্ত্রী বাড়িতে নেই। কোথায় গেছে সঠিক জানা যায়নি। ধারনা করা হচ্ছে- পারিবারিক কলহের জেরে কোরবান মেয়েকে নিয়ে একসাথে আত্মহত্যা করতে পারে।

ঘটনার খবর নিশ্চিত করে রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দীন বসুনিয়া বলেন,  তার গ্রামের লোকজনের ভাষ্যমতে- পারিবারিক কলহের জেরে কোরবান মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। যেহেতু ঘটনাস্থল রেলওয়ে থানার ভেতরে তাই তাদের লাশ উদ্ধারের জন্য সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।