মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ : মোমিন মেহেদী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ মে, ২০২০
নিজস্ব প্রতিবেদক:
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বাড়ি ভাড়া সমস্যার সমাধান না করে লকডাউন শিথিল ও সীমিত আকারে সব খুলে দেয়ার মধ্য দিয়ে প্রমাণিত যে, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ হয়েছে। আর এই ব্যর্থতার দায় আমাদের জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এড়িয়ে যেতে পারবেন না, কেননা, তাঁর মন্ত্রী পরিষদের অযোগ্য-অথর্বরা দেশে সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টি করেছে। বিশেষ করে রাষ্ট্র যখন নির্মম মহামারি করোনাক্রান্ত; তখন স্বরাষ্ট্র-পররাষ্ট্র-খাদ্য-ত্রাণ আর স্বাস্থ্যমন্ত্রীর উল্টা-পাল্টা আচরণ ও কর্ম সরকারকে খাদের কিনারে এনে দাঁড় করিয়েছে। এমতবস্থায় আমজনতাকে করোনার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হবে, প্রয়োজনে নিজস্ব উদ্যেগে গড়ে তুলতে হবে মানবিক সহায়তা ফান্ড।
১২ মে বিকেল ৩ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত নতুনধারা ত্রাণ তহবিল গঠন আয়োজনে তিনি উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নিলীমা চৌধুরী, মো. শরীফ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় নেতৃবৃন্দ জানান- নতুনধারার ত্রাণ তহবিলে কমপক্ষে ১০০ টাকা ০১৭৯৫৫৬৮১৩৭-এ বিকাশ করে অথবা ব্যাংক একাউন্ট সঞ্চয়ি হিসাব নম্বর- ০১০১১৫৬৬৯৮১৬ নতুনধারা বাংলাদেশ এনডিবি, জনতা ব্যাংক, তোপখানা রোড শাখা, ঢাকাতে যাকাত-এর অর্থ সহযোগিতা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির গত ২ মাসে ২ সহস্রাধিক কর্মহীন-নিরন্ন পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।