রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচীসহ আহত ২

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে পূর্বশত্রুতার জের ধরে ভাতিজার লাঠির আঘাতে চাচী মনোয়ারা বেগম (৪৭) আহত হয়েছে। রোববার (১০ নভেম্বর) বিকেলে নাগরপুর সদর ইউনিয়নের কাশাদহ গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত মনোয়ারা বেগম কাশাদহ গ্রামের তোফায়েল আহাম্মেদ তুলার স্ত্রী। এ ব্যাপারে নাগরপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার বিকালে বাড়ির উঠানে মুরগি যাওয়া কে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় মনোয়ারা বেগমের ভাসুর মো. রফিকুল ইসলাম বুদ্দু মিয়া ও তার ছেলেদের সাথে। এক পর্যায়ে রফিকুল তার ছেলেরা মনোয়ারা বেগমের উপর হামলা করে। হামলায় মনোয়ারা বেগম ও তার মেয়ে শারমিন আক্তার আহত হয়। প্রতিবেশীরা তাদেরকে উদ্বার করে নাগরপুর সদর হাসপাতালে নিয়ে যায়। মনোয়ারা বেগমের বাম হাত ভেঙ্গে যাওয়ায় কর্তব্যরত ডাক্তার উন্নত চিৎকসার জন্য তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করে।
আহত মনোয়ারার স্বামী তোফায়েল আহাম্মেদ তুলা বলেন, সে দিন আমি বাড়ী ছিলাম না। আমার স্ত্রী ও মেয়ে বাড়ীতে ছিলো। আমার বড় ভাইয়ের সাথে আমাদের পৈত্রিক জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই দিন বিকালে আমার বড় ভাই ও তার ছেলেরা মিলে আমার স্ত্রী ও মেয়েকে মারধর করে। আমার স্ত্রীর বাম হাতের হাড় ভেঙ্গে যায়।
তদন্ত কর্মকর্তা এস আই মোহাম্মদ ফিরোজ আহাম্মেদ বলেন, মনোয়ারা বেগম এর অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক মামলা রজু করা হয়েছে। মামলায় দুই জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।