রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠি জাতীয় সাংবাদিক সংস্থায় রেজাউল করিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
জাতীয়তাবাদী গবেষনা কেন্দ্রর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম মতবিনিময় সভা করেছে জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার সদস্যদের সাথে।
সোমবার ২ ডিসেম্বর দুপুরে সংস্থার কার্কালয়ে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার রেজাউল করিম বলেন, ‘আমি নিজে গনমাধ্যমে কাজ করি। বর্তমানে যায়যায়দিন পত্রিকায় বিশেষ প্রতিনিধি পদে কাজ করি। সাংবাদিকরা আমার ভাই, আমরা একসাথে দেশের কল্যানে কাজ করবো।
জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার সাধারন সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেছেন সংগঠনের সভাপতি এমদাদুল হক স্বপন।
সভায় বক্তব্য দেন সংগঠনের সদস্য হাসনাইন তালুকদার দিবস। অন্যান্যের উপস্থিত ছিলেন মোসলেম আলী খান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ নিরব মল্লিক, ফাউন্ডেশন এর সদস্য ফয়সাল আহমেদ হিমেল, বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি এস এম রেজাউল করিম, বিজয় টেলিভিশন জেলা প্রতিনিধি মোঃ মাসুম খান, সংস্থার প্রচার সম্পাদক মোঃ নুরুজ্জামান, কোষাধ্যক্ষ বাবুল মিনা, সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোর্শেদ, দপ্তর সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, কামরুজ্জামান সুইট ও সাংবাদিক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন সহ  সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।