রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

জাতীয় প্রয়োজনে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে’,জামায়াতে আমির

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় প্রয়োজনে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত ১৫ বছর স্বৈরাচারী সরকার জাতিকে দাপিয়ে বেড়িয়েছে। খুন করেছে, গুম করেছে। জনগণের সম্পদ লুঠ করে বিদেশে পাচার করেছে। তিনি আরো বলেন, কোটি কোটি মানুষকে মামলার জালে বন্দি করেছে। ঘরে বাইরে মানুষের শান্তি, নিরাপত্তা কেড়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামীন তাদের জুলুমের হাত থেকে দেশবাসীকে মুক্তি দিয়েছে। রোববার (১ ডিসেম্বর) সকালে যশোরের অভয়নগর উপজেলার শুভড়াড়া ইউনিয়নের ফেরিঘাটে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অভয়নগর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক সরদার শরিফ হোসেনের সভাপতিত্বে এই পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, সহকারী সেক্রেটারী গোলাম কুদ্দুস, যশোর জেলা যুব সভাপতি অধ্যাপক মশিউর রহমান, যশোর জেলা সহকারী সেক্রেটারী অধ‍্যাপক মশিউর রহমান। শুভড়াড়া ইউনিয়ান জামায়াতের সভাপতি আলমগীর হুসাইনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, শুভড়াড়া ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান মাওলানা জহুরুল হক, অভয়নগর উপজেলার  যুববিভাগের সভাপতি নুবুল ইসলাম বাবুল, উপজেলার জামায়াতের সহকারী সেক্রেটারী গোলাম মোস্তফা, আশিকুর রহমান, ইউনিয়নের সভাপতি মাওলানা আলমগীর হোসাইন, যুববিভাগের সভাপতি শেখ আফজাল হোসেন,  নওয়াপাড়া ছাত্র শিবিরের সভাপতি ফয়সাল মাহামুদ, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।