রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জ ছাগল খোয়াড়ে দেয়ায় ১৭ শতক জমির শিমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা 

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
দিনাজপুরের নবাবগঞ্জে ছাগল খোয়াড়ে দেয়ার জের ধরে ১৭ শতক জমিতে লাগানো উন্নত জাতের শিমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার ৫ জনের নাম উল্লেখ করে নবাবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী জাহিদ হাসান।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর লাইকার চড়া এলাকায় নিজ নামীয় ১৭ শতক জমিতে লাগানো উন্নত জাতের শিম চাষ করে আসছেন ঐ এলাকার কৃষক জাহিদ হাসান। গেল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কে বা কারা শিমগাছ গুলোর গাছের গোড়ালী কেটে দিয়েছে।
এতে তার প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে মর্মে অভিযোগ পত্রে উল্লেখ করেন তিনি। এর আগে গত ২১ নভেম্বর শিম গাছ খাওয়ায় ১টি ছাগল খোয়াড়ে দিলে স্থানীয় ছাগল মালিক শিম গাছ কেটে দেয়ার হুমকি দেয়ার ৫ দিন পর শিমগাছ কেটে দেয়ার ঘটনা ঘটল।
স্থানীয় কৃষক অমিত হাসান জানান, জাহিদের ১৭ শতক জমির শিমগাছ কেটে দেয়ায় শিমের মরা গাছ গুলো দেখতে গ্রামের লোকজন আসছে আর দুংখ প্রকাশ করছে। এমন জঘন্য কাজে জড়িতের শাস্তি দাবি করেন তারা।
ভুক্তভোগী জাহিদ হাসান দৈনিক তালাশ টাইমসকে জানান, অনেক কষ্ট করে ১৭নবাবগঞ্জ ছাগল খোয়াড়ে দেয়ায় ১৭ শতক জমির শিমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
মোঃ মামুনুর রশিদ,নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের নবাবগঞ্জে ছাগল খোয়াড়ে দেয়ার জের ধরে ১৭ শতক জমিতে লাগানো উন্নত জাতের শিমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার (১ ডিসেম্বর) ৫ জনের নাম উল্লেখ করে নবাবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী জাহিদ হাসান।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর লাইকার চড়া এলাকায় নিজ নামীয় ১৭ শতক জমিতে লাগানো উন্নত জাতের শিম চাষ করে আসছেন ঐ এলাকার কৃষক জাহিদ হাসান। গেল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কে বা কারা শিমগাছ গুলোর গাছের গোড়ালী কেটে দিয়েছে।
এতে তার প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে মর্মে অভিযোগ পত্রে উল্লেখ করেন তিনি। এর আগে গত ২১ নভেম্বর শিম গাছ খাওয়ায় ১টি ছাগল খোয়াড়ে দিলে স্থানীয় ছাগল মালিক শিম গাছ কেটে দেয়ার হুমকি দেয়ার ৫ দিন পর শিমগাছ কেটে দেয়ার ঘটনা ঘটল।
স্থানীয় কৃষক অমিত হাসান জানান, জাহিদের ১৭ শতক জমির শিমগাছ কেটে দেয়ায় শিমের মরা গাছ গুলো দেখতে গ্রামের লোকজন আসছে আর দুংখ প্রকাশ করছে। এমন জঘন্য কাজে জড়িতের শাস্তি দাবি করেন তারা।
ভুক্তভোগী জাহিদ হাসান চলনবিলের আলোকে জানান, অনেক কষ্ট করে ১৭ শতক জমিতে শিম চাষ করেছিলাম, ইতিমধ্যে গাছে অগনিত শিম এসেছে, এমন সময় গাছ গুলো কেটে দেয়া পশুর চেয়েও জঘন্য কাজ করা হয়েছে। এ ঘটনায় প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা তাপস কুমার রায় জানান, এমনিতেই এলাকায় সবজির সংকট, এরমধ্যে শত্রুতায় শিম গাছ নষ্ট করে দেয়া খুবই বাজে কাজ হয়েছে। এদের শাস্তির নিশ্চিত করার কথা জানান তিনি।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল ওয়াদুদ জানান, শিম গাছ কেটে ফেলা হয়েছে মর্মে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 শতক জমিতে শিম চাষ করেছিলাম, ইতিমধ্যে গাছে অগনিত শিম এসেছে, এমন সময় গাছ গুলো কেটে দেয়া পশুর চেয়েও জঘন্য কাজ করা হয়েছে। এ ঘটনায় প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা তাপস কুমার রায় জানান, এমনিতেই এলাকায় সবজির সংকট, এরমধ্যে শত্রুতায় শিম গাছ নষ্ট করে দেয়া খুবই বাজে কাজ হয়েছে। এদের শাস্তির নিশ্চিত করার কথা জানান তিনি।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল ওয়াদুদ জানান, শিম গাছ কেটে ফেলা হয়েছে মর্মে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।