রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

নওগাঁর রাণীনগর উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা খাদ্য বিভাগ খাদ্যগুদাম প্রঙ্গনে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে ফিতা কেটে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য কর্মকর্তা ওবায়দুল ইসলাম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. তারানা আফরীন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মোসাদ্দেক খাঁন প্রমুখ।

উপজেলা খাদ্য বিভাগ জানায়, চলতি আমন মৌসুমে সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ উপজেলার ৩৩ জন মিলারদের নিকট থেকে ৪৭ টাকা কেজি দরে ৭৮৮ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। আর সরাসরি কৃষকদের নিকট থেকে ৩৩ টাকা কেজি দরে ১২৯৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।