রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

বছরের অর্ধেক সময় রাণীনগর শের-এ বাংলা কলেজ মাঠে জলাবদ্ধতা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

নওগাঁর রাণীনগর উপজেলার শের-এ বাংলা সরকারি কলেজ মাঠ বছরের অর্ধেক সময় জলাবদ্ধতায় থাকে। এতে খেলাধুলা থেকে বঞ্চিত হয় শিক্ষার্থী, এলাকাবাসী সহ ক্রীড়াপ্রেমীরা।

জানা গেছে, উপজেলার সবচেয়ে বড় খেলার মাঠ রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ের মাঠ। এই মাঠে জাতীয় বিভিন্ন অনুষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খেলাধুলা হয়ে থাকে। স্থানীয় শিক্ষার্থীর পাশাপাশি এই মাঠে এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীরা ফুটবল ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডি সহ নানান ধরনের খেলাধুলা করে থাকে। টুর্নামেন্টেরও আয়োজন করা হয়। কিন্তু সেই সব খেলাধুলা এখন আর হয় না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠটির একপাশে উঁচু, একপাশে নিচু। মাঠের দক্ষিণ দিকে নিচু হওয়ার কারণে বর্ষা মৌসুম সহ স্থানীয় বাসিন্দাদের বাড়ির পানি নামার কারণে দক্ষিণ দিকে মাঠের একটি বড় অংশ পানির নিচে তলিয়ে থাকে। এছাড়া মাঠটির পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই।

মহাবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাজু হোসেন জানান, আমরা সহপাঠী ও বন্ধু-বান্ধব মিলে আগে প্রতিদিন মাঠে ফুটবল, ক্রিকেট সহ নানা ধরনের খেলাধুলা করতাম। এলাকার ছোট বড়রাও খেলাধুলা করতেন। গত দুই বছর হলো মাঠে জলাবদ্ধতার কারণে খেলাধুলা বন্ধ হয়ে গেছে।

স্থানীয় যুবক হুমায়ন কবির জানান, বছরের অর্ধেক সময় মাঠের দক্ষিণ দিকে গোলপোস্ট এলাকা সহ মাঠের প্রায় অর্ধেক অংশ জলাবদ্ধতা হয়ে আছে। মাঠের এই বিষয়টি মহাবিদ্যালয় কর্তৃপক্ষ এবং ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে বলার পরেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
দ্রুত রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠটিতে মাটি ভরাট করে উঁচু করা এবং সংস্কার করে খেলাধুলার উপযোগী করে তোলার দাবি শিক্ষার্থী, এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীদের।

রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শাহনাজ বেগম বলেন, মাঠ ভরাট বা সংস্কারের জন্য আমাদের মহাবিদ্যালয়ে কোন ফান্ড নেই। মাঠে মাটি ভরাট করে উঁচু করা সহ মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

এ বিষয়ে রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন বলেন, মাঠের বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলেই মাঠ ভরাট ও সংস্কার কাজ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।