রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

কোয়ান্টাম এর উছাইওয়াং মারমা’র বিশ্বজয়,জিতেছেন সিলভার মেডেল

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নে অবস্থিত,’ কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’ কৃতিত্বের সহিত অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি বরাবরের মতোই লেখাপড়া এবং খেলাধুলায় অনন্য উদাহরণ সৃষ্টি করে থাকেন।
গত ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর কাতারের রাজধানী দোহাতে অনুষ্ঠিত হয় গণিতের আন্তর্জাতিক প্রতিযোগিতা “ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ ২০২৪”। উক্ত প্রতিযোগিতার ১২তম আসরে অংশ নেয় বাংলাদেশের একটি দল। সে দলের একজন অন্যতম সদস্য কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী “উছাইওয়াং মারমা”। এই প্রতিযোগিতার ফাইনালে তিনি সিলভার মেডেল অর্জন করেন।
২০১৬ সালে ৫ বছর বয়সে তার মা তাকে এই স্কুলে শিশু শ্রেণিতে ভর্তি করান। বান্দরবানের দুর্গম পাহাড় থেকে উঠে আসা উছাইওয়াং মারমার বাবা নেই, মা জুমচাষ করেন। নিয়মিত পড়াশোনার পাশাপাশি কসমো স্কুলের আমরা পারি গণিত ও বিজ্ঞান ক্লাবের একজন সক্রিয় সদস্য উছাইওয়াং।
মেধার কোনো জাত পাত ধর্ম বর্ণ নেই। সুযোগ ও পরিবেশ পেলে প্রতিটি শিশুই তার অনন্য মেধার বিকাশ ঘটাতে পারে। উছাইওয়াং-এর সাফল্য কোয়ান্টামের এ শ্বাশ্বত চেতনায় বিশ্বাসেরই একটি প্রতিফলন মাত্র।
উল্লেখ্য, কোয়ান্টাম পরিবারের সদস্য শুভানুধ্যায়ীদের দান, শ্রম, মমতা ও তত্ত্বাবধানে এখানে আড়াই সহস্রাধিক পাহাড়ি-বাঙালি ছেলে ও মেয়েশিশু আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন আঁকছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে।
উছাইওয়াংসহ কসমো স্কুলের সকল শিক্ষার্থী যেন আলোকিত মানুষ হয়ে বেড়ে ওঠে, এজন্যে আমরা সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা প্রার্থনা করছি,সর্বোপরি এভাবেই ভবিষ্যতে আরও সাফল্য এনে দিবে প্রত্যাশা সবার।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।