রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

আলীকদমে বিএনপির সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে আলীকদমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২নং চৈক্ষ্যং ইউনিয়ন শাখার উদ্যোগে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর ২০২৪ইং) বিকাল ৪ ঘটিকার সময় আলীকদম উপজেলাধীন ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড় আবাসিক বাজার সংলগ্ন পাট্রাখাইয়া এলাকায় সচেতনতামূলক এই সমাবেশ অনুষ্ঠিত হয়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২নং চৈক্ষ্যং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে এবং চৈক্ষ্যং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এর সঞ্চালনায় এই সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলীকদম উপজেলা ২নং চৈক্ষ্যং ইউনিয়নের পাট্রাখাইয়া আবাসিক বাজারস্থ মাঠে সমবেত হন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)  বান্দরবান জেলার সাধারণ সম্পাদক মোঃ জাবেদ রেজা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা বিএনপির সিঃ যুগ্ম আহ্বায়ক জনাব জুলফিকার আলী ভূট্রো, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কদ্বয়  মোঃ মনছুর আলম, ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জয়নাল আবেদীন। আরও উপজেলা যুব দলের আহ্বায়ক মোঃ ইলিয়াস মিয়া,উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ মারুফ উদ্দিন,উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুচ্ছাফা ভূইয়া (বাবু) ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ অনেকেই।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।