রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে ইস্কন নিষিদ্ধের দাবি ও আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
টাঙ্গাইলের বাসাইলে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী ও জঙ্গী সংগঠন ‘ইস্কন’ কর্তৃক দেশবিরোধী ষড়যন্ত্র, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ এবং ইস্কন, প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকা নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকালে বাসাইল উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে বাসাইল জিরো পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এরআগে তৌহিদী জনতা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে জড়ো হন। এসময় বক্তব্য রাখেন উপজেলা কওমী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা শোয়াইব হোসাইন, উপজেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নজরুল ইসলাম, মুফতী সাইফুল ইসলাম, মুফতী রফিকুল ইসলাম, মুফতী আরিফুল ইসলাম, মোস্তফা আল মুবিন, মাওলানা অলিউল্লাহ, মুফতী আব্দুর রশিদ, হাফেজ মুস্তাফিজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ‘অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ও জঙ্গী সংগঠন ইস্কন নিষিদ্ধ করতে হবে। এছাড়াও দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা নিষিদ্ধসহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।