রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

রামগড়ে বর্ণিল আয়োজনে “বাঁশরী ওয়াদুদ” ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়ির রামগড়ে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মাস ব্যাপী “বাঁশরী ওয়াদুদ” ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার(২৯ নভেম্বর)দুপুরে দিকে রামগড় জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে “বাঁশরী ওয়াদুদ” ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন ঘোষনা করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান,খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া।

এসময় তিনি বলেন,মাদক,সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। কারণ খেলাধুলার মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মৈত্রীর বন্ধন তৈরী করে।এসময় তিনি মহান মুক্তিযুদ্ধ চলাকালীন রামগড়ে মেজর জিয়াউর রহমানের বীরত্বগাঁথা ইতিহাস তুলে ধরেন।মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের নেতৃত্বে রামগড় সহ পার্বত্য চট্টগ্রামে একাধিক স্থানে সশস্ত্র যুদ্ধ সংঘঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার,জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া,রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল,সাধারন সম্পাদক শাফায়াত মোর্শেদ ভূঁইয়া,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শেফায়েত উল্ল্যাহ,পৌর বিএনপির সভাপতি মো:জসিম উদ্দীন,সাধারন সম্পাদক মহিউদ্দিন হারুন,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস সহ প্রমুখ।

খেলা উপভোগ করতে খেলোয়াড়, বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্রীড়া কর্মকর্তাসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে কবিরহাট নোয়াখালী ক্লাব বনাম একতা সংসদ বল্টুরাম। টুর্নামেন্টে বিভিন্ন জেলার ১৬ দল অংশগ্রহণ করছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।