রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় বিপুল পরিমাণ জেলী পুশ করা চিংড়ি মাছ জব্দ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
সাতক্ষীরায়  ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ট্রাক বাগদা ও গলদা চিংড়ি জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
মাছে ওজন বাড়াতে এক প্রকার জেলী মাছে পুশ করে বাজারজাত করনের দায়ে আরিফ হোসেন নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
বৃহস্পতিবার রাত সড়ে ৮টার দিকে  সদর উপজেলার ঝাউডাঙ্গা বিজিবি চেকপোষ্ট এলাকা থেকে ওই মাছের ট্রাক জব্দ করা হয়।
বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে.কর্ণেল আশরাফুল হক স্বাক্ষরিত রাত ১১টায় দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কারাদণ্ড প্রাপ্ত আরিফুল ইসলাম (২২) সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের জহুরুল মোড়লের ছেলে।
বিজিবি অধিনায়কের দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কতিপয় অসাধু ব্যবসায়ী বাগদা ও গলদা চিংড়ি মাছে ওজন বাড়াতে এক প্রকার জেলী পুশ করে  বিক্রির উদ্দেশ্যে সাতক্ষীরা থেকে খুলনা হয়ে ফেনী, চট্টগ্রাম ও সিলেট গমন করবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা ও নায়েব সুবেদার মোঃ শামীম আলম নেতৃত্বে একটি দল রাতে ঝাউডাঙ্গা চেকপোষ্ট এলাকায় অভিযান চালিয়ে তিন ট্রাক গলদা, বাগদা চিংড়ি ও দেশীয় বিভিন্ন প্রকার সাদা মাছ জব্দ করেন।
অভিযানকালে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস ও সাতক্ষীরার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।