রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

নওয়াপাড়া মহিলা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

যশোরের অভয়নগরের ঐতিহ্যবাহী নওয়াপাড়া মহিলা কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১ টা থেকে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব কলেজের সভাপতি মাহমুদ হাসান মোগল।

কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব আব্দুল গণি সরদার, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এস এম খায়রুল বাসার ও কলেজের বিদ্যোৎসাহী সদস্য মোঃ মুজিবর রহমান।

সহকারি অধ্যাপক মোঃ রায়হান উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক বি এম শাহাদত আলম, হেমায়েত হোসেন হিমু, মাহবুবুর রহমান, ওয়াহিদুর রহমান ফারাজি, নাসরিন আক্তার হীরা প্রমূখ। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফারিহা আফসিন এবং গীতা পাঠ করেন অঞ্জলী বিশ্বাস।

মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতির উপর গুরুত্ব আরোপ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।